ইসরায়েলকে সমর্থন বন্ধের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ

যুক্তরাজ্যে র ম্যানচেস্টার শহরে শত শত মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ব্রিটিশ সরকারের প্রতি ইসরায়েলকে সমর্থন বন্ধ করার আহ্বান জানান। খবর আল জাজিরার।
বিজ্ঞাপন
গ্রেটার ম্যানচেস্টারের ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’ সংগঠন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পতাকা হাতে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দিতে দিতে ম্যানচেস্টারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাদের হাতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাও লেখা ব্যানারও দেখা গেছে।
‘ম্যানচেস্টার ফিলিস্তিনের পাশে… হত্যার শৃঙ্খল ভাঙো’ শীর্ষক এই বিক্ষোভটি ১৯৬৭ সালের জুন মাসের নাকসার ৫৯তম বার্ষিকীতেই অনুষ্ঠিত হয়েছে। যে সময়ে ইসরায়েল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করেছিল।
বিজ্ঞাপন
এদিকে অধিকৃত পশ্চিম তীরে একটি পরিবারের গাড়ি থামানোর নির্দেশ মেনে নেওয়ার পরও ইসরায়েলি সেনাদের গুলিতে এক সাত মাস বয়সী ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির নাম স্যাম ফাহদ আবু হাইকাল। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
গত শুক্রবার (৫ জুন) পশ্চিম তীরের হেবরনের তেল রুমেইদা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, শিশুটির বয়স সাত মাস পূর্ণ হওয়ার দিনেই ইসরায়েলি গুলিতে তার মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন








