Logo

যাত্রীবাহী নৌকায় অগ্নিকাণ্ডে ঝরল ১৪ প্রাণ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ অক্টোবর, ২০২২, ০৯:৪৩
যাত্রীবাহী নৌকায় অগ্নিকাণ্ডে ঝরল ১৪ প্রাণ
ছবি: সংগৃহীত

দুর্ঘটনাকবলিত ওই নৌকার নাম কেএম এক্সপ্রেস ক্যান্টিকা ৭৭। সোমবার এটি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগারা প্রদেশের কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিল এবং একপর্যায়ে সেটিতে আগুন ধরে যায়

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় নৌকায় ভয়াবহ আগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। নৌকাটিতে ২৪০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

গতকাল সোমবার (২৪ অক্টোবর) ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলে বিপুল সংখ্যক যাত্রীবাহী এই নৌকায় আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ওই নৌকার নাম কেএম এক্সপ্রেস ক্যান্টিকা ৭৭। সোমবার এটি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগারা প্রদেশের কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিল এবং একপর্যায়ে সেটিতে আগুন ধরে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় ২৩০ জন যাত্রী এবং ১০ জন ক্রু অবস্থান করছিলেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: ওয়াশিংটন পোস্ট

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD