Logo

কেমন আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, জানালেন প্রেসিডেন্টের ছেলে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ, ২০২৬, ১৫:২২
কেমন আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, জানালেন প্রেসিডেন্টের ছেলে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনে আহত হওয়ার খবর ছড়ালেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিরাপদ ও ভালো আছেন বলে জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।

বিজ্ঞাপন

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি জানান, খবর পেয়ে তিনি পরিচিত কয়েকজন বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়েছেন। ইউসুফ পেজেশকিয়ানের ভাষ্য, “আমি শুনেছিলাম মোজতবা খামেনি আহত হয়েছেন। পরে যোগাযোগ থাকা কিছু বন্ধুর কাছে জানতে চাই। তারা জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, তিনি নিরাপদ ও ভালো আছেন।”

এর আগে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই খামেনির পায়ে আঘাত লাগে। ওই হামলায় তার বাবা এবং দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলি খামেনিও নিহত হন।

বিজ্ঞাপন

৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে রবিবার আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাকে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ‘রামাদান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছে, তবে আঘাতের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, পায়ে আঘাত পাওয়াই হতে পারে তার জনসমক্ষে বা ভিডিও বার্তায় না দেখানোর কারণ।

সূত্র: নিউইয়র্ক টাইমস।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD