মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার ইরানের একটি ব্যাংকে হামলার ঘটনার পর দেশটির সামরিক বাহিনী এই হুঁশিয়ারি দিয়েছে।
বিজ্ঞাপন
ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
তার দাবি, “ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন বাহিনী এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংকে হামলা চালিয়েছে।”
বিজ্ঞাপন
জুলফিকারি আরও বলেন, এমন ‘অবৈধ ও নজিরবিহীন’ পদক্ষেপের মাধ্যমে প্রতিপক্ষ ইরানকে বাধ্য করছে যাতে ওই অঞ্চলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেওয়া হয়।
একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আশপাশ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেন।
সূত্র: রয়টার্স, এএফপি।








