Logo

সাংবাদিক শমীন্দ্র পালের ওপর দুস্কৃতীকারীদের হামলা

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৩, ০৮:০০
সাংবাদিক শমীন্দ্র পালের ওপর দুস্কৃতীকারীদের হামলা
ছবি: সংগৃহীত

আসামরাজ‍্যের কাছাড় জেলার অন্তগর্ত কালাইন থানাধীন লক্ষীপুরে দুস্কৃতীকারীদের হামলার শিকার হলেন শিলচর থেকে প্রকাশিত দৈনিক গতি পত্রিকার স্টাফ রিপোর্টার তরুণ সাংবাদিক শমীন্দ্র পাল।

বিজ্ঞাপন

আসামরাজ‍্যের কাছাড় জেলার অন্তগর্ত কালাইন থানাধীন লক্ষীপুরে দুস্কৃতীকারীদের হামলার শিকার হলেন শিলচর থেকে প্রকাশিত দৈনিক গতি পত্রিকার স্টাফ রিপোর্টার তরুণ সাংবাদিক শমীন্দ্র পাল। 

ঘটনার সঙ্গে জড়িত দুস্কৃতীকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে কালাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক শমীন্দ্র। অভিযোগপত্রের প্রতিলিপি তিনি কাছাড়জেলা পুলিশ সুপার, শিলচর প্রেসক্লাব সহ বিভিন্ন সংবাদ মাধ‍্যমে প্রেরণ করেছেন। 

বিজ্ঞাপন

ঘটনা সম্পর্কে সোমবার (৮ মে) কালাইন থানায় দায়েরকৃত অভিযোগপত্রে সাংবাদিক শমীন্দ্র পাল লিখেছেন, রবিবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পেশাগত দায়িত্ব শেষ করে কাতিরাইলে অবস্থিত নিজ বাসভবনে ফেরার উদ্দেশ্যে তাঁর এএস১১ এক্স ৭১৮১ নম্বরের বেলেনো গাড়িতে করে কালাইন থেকে রওয়ানা দিয়েছিলেন। 

বিজ্ঞাপন

কিন্তু বাড়ি পৌঁছানোর আগে লক্ষীপুর এলাকার দুই দুস্কৃতীকারী কর্তৃক আক্রমণের শিকার হয়েছেন তিনি। লক্ষীপুর এলাকায় আসার পর চালক জয়দীপ মালাকার প্রাকৃতিক কাজের জন‍্য জাতীয় সড়কের পাশে গাড়ি দাঁড় করলে অজ্ঞাত পরিচয়  দুই মোটর বাইক আরোহী কালাইন থেকে কাটিগড়া অভিমুখে প্রচন্ড বেগে তাঁদের অতিক্রম করে যায়। 

কিন্তু কিছু দূর গিয়ে তারা মোটর বাইক ঘুরিয়ে ফের তাদের দিকে অর্থাৎ কালাইন অভিমুখে আসতে থাকে। কোনও কিছু বুঝে ওঠার আগে বাইকের পিছনের আরোহী দুস্কৃতকারী ধারালো অস্ত্র হাতে নিয়ে ড্রাইভারের জানালায় গ্লাসে সজোরে আঘাত করে দরজা খুলতে বলে। 

বিজ্ঞাপন

তবে চালক জয়দীপ প্রাণের ভয়ে গাড়ি স্ট‍্যার্ট দিয়েই দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে কাটিগড়া অভিমুখে ছুটে যায়। পরে ওই দুই বাইক আরোহী তাঁদেরকে পিছু পিছু ধাওয়া করে চিৎকার করে অশ্লীল গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর কিছু একটা শক্ত সামগ্রী দিয়ে গাড়িতে ঢিল ছুঁড়ে। তবে গাড়ির বেশি ক্ষতি না হলেও ডানে পাশের ব‍্যাক লাইট ভেঙে চুরমার হয়ে যায়। 

বিজ্ঞাপন

অভিযোগপত্রে তিনি লিখেছেন, দুই মোটর বাইকের মধ‍্যে পিছনের আরোহীর মুখে কালো কাপড় বাঁধা ছিল। চালকের মাথায় ছিল হেলমেট ছিল। তবে ওই যুবকের মুখ মাস্ক জাতীয় কিছু ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন সাংবাদিক শমীন্দ্র। 

তিনি লিখেছেন, দুই দুস্কৃতীর কাউকে চিনতে না পারলেও ধারণা করছেন তার অবৈধ সামগ্রী পাচারের সঙ্গে জড়িত। কারণ সম্প্রতি তিনি অবৈধ সামগ্রীর ব‍্যবসা নিয়ে একাধিক খবর করেছেন পত্রিকায় । কাটিগড়ার আইন শৃঙ্খলার দ্রুত অবনতি হচ্ছে। সাধারণ জনগণের ওপর আক্রমণ ছাড়াও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকের ওপর হামলার ঘটনা ও এখন সংগঠিত হচ্ছে, অভিযোগপত্রে উল্লেখ করেছেন শমীন্দ্র পাল। 

বিজ্ঞাপন

ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির অনুরোধ জানিয়েছেন কালাইন থানা কর্তৃপক্ষের কাছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD