Logo

শিগগিরই গ্রেফতার হতে পারেন ইমরান খান

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৩, ০২:০৪
শিগগিরই গ্রেফতার হতে পারেন ইমরান খান
ছবি: সংগৃহীত

আমার মনে হচ্ছিলো যে, আমি হয়তো এই সপ্তাহেই জেলে চলে যাব, কিন্তু আমার আইনজীবীরা সত্যিই দারুণ লড়াই করেছেন

বিজ্ঞাপন

খুব বেশি দিন জেলের বাইরে থাকতে পারবো না বলে আশঙ্কার প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, হয়তো আগামী সোমবার আর নয়তো পরের সপ্তাহের যেকোনো দিন তারা আমাকে জেলে পুরবেই। 

বুধবার (১৩ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানান।

বিজ্ঞাপন

 ইমরান খান জানান, তার গ্রেফতারের বিষয়টি অবশ্যম্ভাবী, কোনোভাবেই আর এড়ানো যাবে না। তিনি বলেন, আমাকে আগামী সোমবার কিংবা পরের সপ্তাহের কোনো একদিন গ্রেফতার করা হবে। তাই আমি বেশিদিন আর জেলের বাইরে থাকতে পারব বলে মনে করছি না।

বিজ্ঞাপন

ইমরান খান বলেন, আমার মনে হচ্ছিলো যে, আমি হয়তো এই সপ্তাহেই জেলে চলে যাব, কিন্তু আমার আইনজীবীরা সত্যিই দারুণ লড়াই করেছেন। তবে আমার কোনো সন্দেহ নেই যে, এটি (গ্রেফতার) এখন কেবল সময়ের ব্যাপার। হয়তো আগামী সোমবার আর নয়তো পরের সপ্তাহের যেকোনো দিন তারা আমাকে জেলে পুরবেই।

বিজ্ঞাপন

চলতি বছরের ৯ মে ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা, ভাঙচুর চালানো হয়। এসব সহিংসতা ইমরান খানের দলের নেতা-কর্মীরা করেছে অভিযোগ এনে দলটির জ্যেষ্ঠ নেতাসহ বিপুলসংখ্যক কর্মীকে গ্রেফতার করা হয়। ইমরান খানের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয় বেশ কয়েকটি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD