Logo

ভারতে মসজিদ জ্বালিয়ে দেওয়ার পর ইমামকে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৩, ২১:৪০
ভারতে মসজিদ জ্বালিয়ে দেওয়ার পর ইমামকে হত্যা
ছবি: সংগৃহীত

ধর্মীয় শোভাযাত্রায় হামলার জেরে নুহ উত্তপ্ত হয়ে ওঠে। গোটা এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা, রাস্তায় নামানো হয় আধাসেনা।

বিজ্ঞাপন

ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত ভারতের হরিয়ানার নুহ। উত্তেজনার জেরে এবার গুরুগ্রামের একটি মসজিদে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে। 

ধর্মীয় শোভাযাত্রায় হামলার জেরে নুহ উত্তপ্ত হয়ে ওঠে। গোটা এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা, রাস্তায় নামানো হয় আধাসেনা। সেই সঙ্গে নুহ এবং ফরিদাবাদে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ আগস্ট ) রাত ১২টা ১০ মিনিটে প্রায় ১০০ জনের একটি দল সেক্টর ৫৭ এ নির্মীয়মান মসজিদে ঢুকে আগুন লাগানো হয়। পরে মৃত অবস্থায় ১ জনকে পাওয়া যায়। 

বিজ্ঞাপন

জানা যায়, মো. সাদকে ঘাড়ে, বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়। একই সঙ্গে অঞ্জুমান জামা মসজিদের তত্ত্বাবধায়ক মো. খুরশিদ ও এই ঘটনায় আহত হয়েছেন বলে অভিযোগ। 

গুরুগ্রাম পুলিশ কমিশনার কালা রামচন্দ্রন সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নুহ হিংসার আগুন অন‍্যান‍্য জেলাতে ও ছড়িয়ে পড়ছে। 

বিজ্ঞাপন

গুরুগ্রামের সেক্টর ৫৭ এ একটি মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। একই সময় হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। 

বিজ্ঞাপন

হরিয়ানা পুলিশ সোমবার (৩১ জুলাই ) থেকে নুহ এবং প্রতিবেশী জেলাগুলিতে হিংসার ঘটনায় ৪৪ টি এফআইআর দায়ের করেছে। প্রায় ৭০ জনকে হেফাজতে নিয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD