Logo

কাশ্মীরে ৩ ভারতীয় সেনা সদস্য মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৩, ২১:৪৯
কাশ্মীরে ৩ ভারতীয় সেনা সদস্য মৃত্যু
ছবি: সংগৃহীত

সেই খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী।

বিজ্ঞাপন

আবার রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। শুক্রবার (৪ আগস্ট) কুলগাম জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে মারা যায় ৩ ভারতীয় সেনা সদস্য। 

ভারতীয় সেনা সূত্রে জানা যায়, কুলগাম জেলার হালান জঙ্গলে জঙ্গিদের গোপন ঘাঁটির সন্ধান সেনা সদস্যরা। সেই খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী। 

বিজ্ঞাপন

গভীর রাতের অন্ধকারে ঘিরে ফেলা হয় সন্ত্রাসবাদীদের ডেরা। সেনাদের উপস্থিতি কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কয়েক ঘন্টা ধরে চলা লড়াইয়ের পর গুলির আঘাতে গুরুতর আহত হন ৩ সেনা সদস্য। 

বিজ্ঞাপন

তাঁদের দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। 

এদিকে, এখনও জঙ্গিদের সন্ধানে অভিযান চলছে। ওই ঘাঁটিতে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে জানা যায়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD