Logo

শিলিগুড়িতে ইট দিয়ে মাথা থেঁতলে স্কুল ছাত্রীকে হত্যা !

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৩, ২২:৪৩
শিলিগুড়িতে ইট দিয়ে মাথা থেঁতলে স্কুল ছাত্রীকে হত্যা !
ছবি: সংগৃহীত

একাদশ শ্রেনীর ছাত্রীকে মাথা থেঁতলে হত‍্যার অভিযোগ

বিজ্ঞাপন

ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির মাটিগাড়া থানার রবীন্দ্র পল্লী সংলগ্ন এলাকায় এক একাদশ শ্রেনীর ছাত্রীকে মাথা থেঁতলে হত‍্যার অভিযোগ। 

সোমবার (২১ আগস্ট) বিকেলে এলাকার একটি ফাঁকা জায়গায় ঝোপঝাড়ের মধ‍্যে থেকে ওই নাবালিকা স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

মৃতের পড়নে স্কুলের পোশাক ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসিপি রাজেন ছেত্রী, ডিসিপি অভিষেক গুপ্তা এবং মাটিগাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

কেউ ছাত্রীকে সেখানে নিয়ে এসে হত‍্যা করেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ তল্লাশি করে রাতেই এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ আব্বাস। 

মাটিগাড়া লেনিন কলোনি এলাকার বাসিন্দা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD