Logo

করোনার বিধিনিষেধ প্রত্যাহার করলো সৌদি আরব

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
12Shares
করোনার বিধিনিষেধ প্রত্যাহার করলো সৌদি আরব
ছবি: সংগৃহীত

করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। এখন থেকে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা থাকছে না দেশটিতে। &nbs...

বিজ্ঞাপন

করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। এখন থেকে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা থাকছে না দেশটিতে।

 শনিবার (৫ মার্চ) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

নতুন ঘোষণায় অনুযায়ী, এখন থেকে খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে। যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিদেশি যাত্রীরা দেশটিতে প্রবেশের পর করোনার পিসিআর পরীক্ষার নিয়মও প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সৌদি আরবে খোলা জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা যাবে। বিদেশি যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকাএবং করোনার পিসিআর টেস্ট করার নিয়মও বাতিল করা হয়েছে।

এর আগে করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয় সৌদি আরব। তবে নতুন ঘোষণায় দক্ষিণ আফ্রিকা, এস্বাতীনি, বতসোয়ানা, নামিবিয়া, লেসোথু ও এশিয়ার আফগানিস্তানসহ ১৭টি দেশের নাগরিকদের ভ্রমণ করার অনুমতি দিয়েছে সৌদি আরব।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD