Logo

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৭:৪৮
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত চতুর্থ দিনে গড়াতেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি বলেছে, দুই দেশের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান আরও জোরদার করা হবে এবং তাদের জন্য একের পর এক ‘নরকের দরজা’ খুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শত্রুপক্ষকে সামনে আরও ভয়াবহ ও ধারাবাহিক শাস্তিমূলক হামলার মুখোমুখি হতে হবে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর মুহূর্তের মধ্যে আরও কঠোর আঘাত হানা হবে।

এদিকে একই দিনে তেহরানে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে এই সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে সম্ভাব্য ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর তিনি বলেন, এ ধরনের পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখা হবে এবং তা হামলাকারীদের সঙ্গে সরাসরি যোগসাজশ হিসেবে বিবেচিত হবে।

চলমান হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে Agence France-Presse (এএফপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শুরুর পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD