Logo

ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৬:৩০
ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে। মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

বিজ্ঞাপন

রাজধানী তেহরানে সোমবার (২ মার্চ) রাতভর দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাম্প্রতিক কয়েক রাতের তুলনায় ওই রাতের বোমাবর্ষণ আরও তীব্র ছিল বলে জানা গেছে।

হামলায় তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এছাড়া রাষ্ট্রীয় টেলিভিশন Islamic Republic of Iran Broadcasting (আইআরআইবি) কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে। তবে টেলিভিশনটির সম্প্রচার এখনো চালু রয়েছে।

বিজ্ঞাপন

শুধু তেহরান নয়, কারাজ ও কোমসহ দেশের অন্যান্য বড় শহরেও ব্যাপক বোমাবর্ষণের খবর মিলেছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD