ইরানের হামলায় বাহরাইনে মার্কিন ঘাঁটির কমান্ড সেন্টার ধ্বংস

ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির প্রধান কমান্ড-ভবন ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির বিভিন্ন স্থানে একের পর এক রকেট বিস্ফোরণ ঘটছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ঘাঁটির কমান্ড সেন্টার এবং স্টাফ ভবন।
ঘাঁটিটি শেখ ইসা এলাকায় অবস্থিত। গত ১ মার্চ থেকে ইরানি সেনারা দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা চালাতে থাকে, যার ফলে কমান্ড সেন্টার ও স্টাফ ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি, বিবিসি








