Logo

ওমানের দুকম বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৬:১৩
ওমানের দুকম বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

ওমানের দুকম বন্দর–এর একটি জ্বালানি ট্যাঙ্ক ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহের শেষের দিকে একই বন্দরে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। এর আগে সোমবার কাতারের বিভিন্ন স্থাপনায় ইরানি হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বন্ধ করা হয়, যা বিশ্বব্যাপী সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশের সমান। সৌদি আরবও দেশটির বৃহত্তম তেল শোধনাগারের উৎপাদন স্থগিত রেখেছে।

বিজ্ঞাপন

বছরের পর বছর ধরে ওমান মার্কিন ও ইরানের আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। তবে গত মাসে দেশটিতে অনুষ্ঠিত সবশেষ আলোচনাও ব্যর্থ হওয়ার পর শনিবার ইরান-সহ মধ্যপ্রাচ্যে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD