নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাই দ্রুত সম্পন্ন হবে: ইরান

ইরান নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নিতে দীর্ঘ সময় নেবে না। সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘বিশেষজ্ঞ পরিষদ’ (Assembly of Experts)-এর সদস্য আলী মোয়ালেমি এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা ইতিমধ্যে বৈঠক করেছেন এবং প্রত্যেকেই শপথ নিয়েছেন যে তারা যথাযথ নিয়ম, বিচারবুদ্ধি ও ধর্মীয় নীতি অনুসারে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবেন। এই প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ কোনো প্রভাব ফেলবে না।
২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘর্ষ শুরু হওয়ার দিনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। খামেনি ১৯৮৯ সালে ইরানের প্রতিষ্ঠাতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন।








