Logo

ইসরায়েলের হামলায় হিজবুল্লার গোয়েন্দা প্রধান নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৫:৩৮
ইসরায়েলের হামলায় হিজবুল্লার গোয়েন্দা প্রধান নিহত
ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতভর চালানো অভিযানে মাকলেদ নিহত হন। তিনি হিজবুল্লার একজন জ্যেষ্ঠ এবং প্রভাবশালী নেতা ছিলেন, এবং গোয়েন্দা শাখার তত্ত্বাবধান করতেন। তার মূল দায়িত্ব ছিল ইসরায়েলের সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং সম্ভাব্য হামলার প্রাথমিক পরিকল্পনা করা।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, “গত রাতে বৈরুতে পরিচালিত নিখুঁত এক হামলায় হুসেইন মাকলেদ নিহত হয়েছেন। তার মৃত্যু হিজবুল্লার গোয়েন্দা কার্যক্রমে একটি বড় ধাক্কা।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD