Logo

ইউরোপীয় দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৭:২৪
ইউরোপীয় দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিজ্ঞাপন

জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংসে সম্ভাব্য “প্রতিরক্ষামূলক ব্যবস্থা” নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর তেহরান এ প্রতিক্রিয়া জানায়।

ইসমাইল বাঘাই বলেন, এ ধরনের পদক্ষেপ যুদ্ধের শামিল হবে। ইরানের বিরুদ্ধে যেকোনো উদ্যোগকে হামলাকারীদের সঙ্গে যোগসাজশ হিসেবে দেখা হবে এবং তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। গত চার দিন ধরে চলা হামলায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শুরুর পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে হতাহতের এই সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেছে এএফপি।

রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে এক হাজারেরও বেশি হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD