Logo

ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৬:১০
ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দিনব্যাপী এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

ম্যাসাচুসেটসের বোস্টনে তাপমাত্রা কম থাকলেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ‘অন্তহীন, বোকামিপূর্ণ, অনৈতিক ও বিপজ্জনক যুদ্ধের’ বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেন। নিউইয়র্ক সিটির ম্যানহাটনে এক সংক্ষিপ্ত সমাবেশের পর শহরের রাস্তায় শান্তিপূর্ণ মিছিল হয়। বিক্ষোভকারীরা ‘হ্যান্ডস অফ ইরান নাউ’ স্লোগান দিতে দিতে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পশ্চিম উপকূলেও ইরানের প্রতি হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লস অ্যাঞ্জেলসে বিক্ষোভকারীরা ‘নো ওয়ার অন ইরান’ স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা বন্ধের দাবি জানান। একই ধরনের শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় শিকাগো, পোর্টল্যান্ড ও ম্যাডিসনেও।

বিজ্ঞাপন

যুদ্ধ ও দখলবিরোধী সংগঠন ‘অ্যানসার কোয়ালিশন’ সামাজিক মাধ্যমে জানিয়েছে, সোমবারকে তারা ‘স্টপ দ্যা ওয়ার ইন ইরান’ শিরোনামে জাতীয় বিক্ষোভ দিবস হিসেবে পালন করেছে। সংগঠনটির ওয়েবসাইটে দেশজুড়ে নির্ধারিত কর্মসূচির তালিকাও প্রকাশ করা হয়েছে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD