Logo

সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাবে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৮:৩৯
সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাবে ইরান
ছবি: সংগৃহীত

সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে চলমান সংঘাতে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর তেহরান এখন পুরোপুরি ‘প্রতিরক্ষা কৌশল’-এ মনোযোগ দিচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনীতির কথা বললেও শেষ পর্যন্ত সামরিক পথ বেছে নিয়েছে, তাদের জন্য তা স্থায়ী লজ্জার কারণ হয়ে থাকবে। তার দাবি, ইরানের যুক্তির মুখে নতি স্বীকার না করেই তারা সংঘাতের পথ নিয়েছে।

আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তেহরান নিজেকে মানবিক নীতিতে অঙ্গীকারবদ্ধ মনে করে। একই সঙ্গে তিনি আরব দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, যুদ্ধের পরিধি বাড়ানো, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অন্য দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বাঘাই বলেন, বর্তমান পরিস্থিতিতে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একমাত্র শক্তি ইরান।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD