Logo

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আমিরাতে ৩ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৯:৫৬
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আমিরাতে ৩ জন নিহত
ছবি: সংগৃহীত

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত-এ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৮ জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেন, গত কয়েক দিনে ইরান থেকে আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আকাশেই প্রতিহত করা হয়েছে। এর মধ্যে ১৭২টি ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পতিত হয়েছে এবং একটি মাত্র ক্ষেপণাস্ত্র আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। হামলায় আহত ৬৮ জনের চিকিৎসা চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মাঝারি থেকে সামান্য পর্যায়ে রয়েছে।

নিহত তিনজনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মুখপাত্র বলেন, দেশের সার্বভৌমত্বের ওপর যেকোনও আঘাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং আগ্রাসনের জবাবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার আমিরাতের রয়েছে।

সূত্র: এএফপি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD