Logo

সৌদির পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ২০:২৪
সৌদির পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি মার্কিন দূতাবাসের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাহরান শহরে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাস ‘উচ্চ সতর্কতা’ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কেউ আসবেন না। অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যান। কেউ বাইরে বের হবেন না। দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ঘরে থাকার পাশাপাশি হামলা মোকাবিলার সব নিরাপত্তা পরিকল্পনা পুনরায় যাচাই করতে হবে এবং সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক থাকতে হবে।

সতর্কবার্তায় বলা হয়েছে, কেউ বাইরে বের হবেন না। দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়িঘরে অবস্থান, হামলা সংশ্লিষ্ট সব নিরাপত্তা পরিকল্পনা পুনরায় যাচাই এবং পরবর্তী সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছে মার্কিন কনস্যুলেট। কনস্যুলেটের কর্মীরা বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দেশটির রাজধানী রিয়াদে নিযুক্ত মার্কিন দূতাবাসে দু’টি ইরানি ড্রোন আঘাত হানার পর ওই নতুন সতর্কতা জারি করা হয়েছে। এর আগে, দূতাবাসের ‘কাছে’ আরও দুটি ড্রোন আঘাত হেনেছিল।

দাহরান শহরটি সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। ভৌগোলিকভাবে ইরানের বেশ কাছাকাছি এই শহরে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। দূতাবাসের কাছে আঘাত হানলেও সেখানে এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

আমিরাতে ইরান-নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ৩ নিহত

বিজ্ঞাপন

ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৬৮ জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেছেন, গত কয়েক দিনে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে।

বিজ্ঞাপন

ইরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই লক্ষ্যে আঘাত হানার আগে আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

আল হুমাইদি বলেন, ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। হামলায় ৬৮ জন আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতি সামান্য ও মাঝারি পর্যায়ে সীমিত হয়েছে।

সূত্র: সিএনএন, এএফপি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD