Logo

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৬

profile picture
জনবাণী ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৩, ২২:০০
ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৬
ছবি: সংগৃহীত

শুক্রবার বিকেলে মিন্দানাও দ্বীপে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে

বিজ্ঞাপন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন। নিখোঁজ আরও দুইজনকে খুঁজছে উদ্ধারকারীরা।

শনিবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের স্থানীয় দুর্যোগ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, শুক্রবার বিকেলে মিন্দানাও দ্বীপে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোটাবাতো প্রদেশের জেনারেল সান্তোস সিটির দুর্যোগ দপ্তরের প্রধান আগ্রিপিনো দাসেরা রয়টার্সকে জানিয়েছেন, সেখানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কংক্রিটের দেয়াল ধসে এক দম্পতি এবং শপিংমলে আরও এক নারীর মৃত্যু হয়েছে।

উপকূলীয় শহর গ্লানের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা অ্যাঞ্জেল দুগাদুগা রয়টার্সকে বলছে, সারঙ্গানি প্রদেশের কেন্দ্রস্থলের কাছে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ভূমিধসের পর নিখোঁজ আরও দুজনকে খুঁজছেন উদ্ধারকারীরা।

বিজ্ঞাপন

দাভাও অঞ্চলের সিভিল ডিফেন্স অফিসার ফ্রাঞ্জ ইরাগ ডিডব্লিউপিএম রেডিওকে বলেন, “সেখানে পাথরের আঘাতে ৭৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।”

বিজ্ঞাপন

দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, “বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হয়েছে এবং বেশিরভাগ রাস্তা চলাচলযোগ্য আছে। বেশকিছু বাড়ি-ঘর ও ভবনের সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD