গাজায় ১ দিনে ৭০০ প্রাণ কেড়ে নিল ইসরাইল

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
ফিলিস্তিনের গাজায় ইসরাইল হামলায় গত ২৪ ঘন্টায় ৭০০ ফিলিস্তিন নিহত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গাজায় এখন ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন বলে জানা যায়। সাত দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে গত শুক্রবার থেকে গাজায় নির্বিচার বোমা হামলা চলমান রেখেছে দখলদার ইসরাইল । এখন তারা গাজার দক্ষিণাঞ্চলে বিমান থেকে বোমাবর্ষণ করছে।
যুদ্ধের শুরুতে উত্তরাঞ্চলে হামলা চালিয়েছিল ইসরাইলি বাহিনী। সে সময় সাধারণ মানুষদেরকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তারা বলেছিল দক্ষিণাঞ্চলে সরে গেলে নিরাপদ থাকা যাবে। তবে এখন দক্ষিণাঞ্চলেই হামলা শুরু করেছে দখলদার ইসরাইল । এতে সাধারণ মানুষের প্রাণহীন বেড়ে গেছে কয়েক গুন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়ল
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্ট জানায়, ইউএস সি-১৭ সামরিক কার্গো বিমান দিয়ে ইসরাইলে এ পর্যন্ত ১৫ হাজার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে শক্তিশালী বাস্কার বাস্টার বোমা। এছাড়াও ইসরাইলকে ১৫৫ মিলিমিটারের ৫৭ হাজার শেল দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
ওয়ালস্ট্রিট জার্নাল আরও জানায়, গাজায় ইসরাইলি বাহিনী সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী যে হামলা চালিয়েছে সেগুলোতে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের বোমা। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসকে লক্ষ্যবস্তুতে পরিনত করেছে ইসরাইল ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইল এমন অব্যাহত হামলা গাজাবাসীদের মিসরের দিকে ঠেলে দিতে পারে। এতে সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
অপরদিকে মিসর অভিযোগ করেছে, ইসরাইল গাজাবাসীদের মিসরের দিকে পাঠানোর চেষ্টা করছে। এরই অংশ হিসেবে খান ইউনিস থেকে সাধারণ ফিলিস্তিনিদের সীমান্তবর্তী রাফাহতে চলে যেতে বলছে। মিসর জানায়, গাজাবাসীদের জোরপূর্বক অন্যত্র স্থানান্তর মেনে নেবেনা মিসর।
বিজ্ঞাপন
আরএক্স/








