Logo

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৮

profile picture
জনবাণী ডেস্ক
৩ জানুয়ারি, ২০২৪, ০২:১৯
জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৮
ছবি: সংগৃহীত

অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে জানিয়েছে জেএমএ (জাপান মিটিওরোলিজক্যাল এজেন্সি)।

বিজ্ঞাপন

জাপানে শেষ ২৪ ঘন্টার ভূমিকম্পে স্থানীয় মঙ্গলবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে পৌঁছেছে। এদিন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে জানিয়েছে জেএমএ (জাপান মিটিওরোলিজক্যাল এজেন্সি)।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইশিকাওয়া প্রিফেকচারে একের পর এক ভবন ধস ও দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়েছে। নিগাতা, তোয়ামা, ফুকুই এবং গিফু প্রিফেকচারেও ভূমিকম্পে ভবন ধসের কারণে অসংখ্য মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে এবং হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

বিজ্ঞাপন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারকে সময়ের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, “সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী বাহিনী পাঠিয়েছে এবং সহায়তা প্রদান অব্যাহত রাখবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১ জানুয়ারি) বিকেলে ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর একই দিন আরও ১৫৪ বার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD