Logo

৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

profile picture
জনবাণী ডেস্ক
৭ এপ্রিল, ২০২৪, ০৫:৩১
৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৯ মিনিট ৫০ সেকেন্ডে শুরু হবে

বিজ্ঞাপন

আগামী ৮ এপ্রিল সোমবার দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে। তবে আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী  জানিয়েছেন, সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।

এটির দৃশ্যমান এলাকা হলো পলিনেশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং উত্তর আটলান্টিক মহাসাগরের ম্যাকারোনেশিয়া অঞ্চল।

বিজ্ঞাপন

সোমবার (৮ এপ্রিল) গ্রহণটি ফ্রান্স পলিনেশিয়ার তুয়ামোতু দ্বীপপুঞ্জের উত্তরপূর্ব অংশ হতে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৯ মিনিট ৫০ সেকেন্ডে শুরু হবে।

বিজ্ঞাপন

জানা যায়, কুক আইল্যান্ডের ওমোকা সৈকত হতে উত্তরপশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৬ টা ৮ মিনিট ৫১ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে।

বিজ্ঞাপন

এছাড়া মেক্সিকোর নাজাস পৌরসভার উত্তর-পশ্চিমাংশে সর্বোচ্চ গ্রহণ হবে বেলা ১১টা ৩৮ মিনিট ৪৩ সেকেন্ডে।

বিজ্ঞাপন

এদিকে, আয়ারল্যান্ডের ক্যাসলটাউন হতে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিট ২০ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।

বিজ্ঞাপন

সবশেষ পর্তুগিজের সান্তা ক্রুজ দ্বীপ হতে উত্তরপূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ২৭ মিনিট ৫৮ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD