Logo

পাকিস্তানে হঠাৎ বাড়ল জ্বালানি তেলের দাম

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৫, ০৫:৫৯
পাকিস্তানে হঠাৎ বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৮ দশমিক ৩৬ রুপি এবং প্রতি লিটার ডিজেলের দাম ১০ দশমিক ৩৯ রুপি বাড়ানোর সিদ্ধান্ত

বিজ্ঞাপন

হঠাৎ করেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে  পাকিস্তান সরকার। মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

সোমবার (৩০ জুন) দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৮ দশমিক ৩৬ রুপি এবং প্রতি লিটার ডিজেলের দাম ১০ দশমিক ৩৯ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

দাম বৃদ্ধির ফলে আজ ১ জুলাই থেকে পাকিস্তানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২৬৬ দশমিক ৭৯ রুপিতে এবং প্রতি লিটার হাইস্পিড ডিজেল বিক্রি হচ্ছে ২৭২ দশমিক ৯৮ রুপিতে।

পাকিস্তানের অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (OGRA) জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার।

বিজ্ঞাপন

এর আগে, সর্বশেষ ১৬ জুন পেট্রোল ও হাইস্পিড ডিজেলের দাম বেড়েছিল পাকিস্তানে। পেট্রোলের দাম বেড়েছিল ৪ দশমিক ৮০ রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম বেড়েছিল ৭ দশমিক ৯৫ রুপি।

বিজ্ঞাপন

পাকিস্তানের তেল ও গ্যাস বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওগরা)-এর কর্মকর্তারা জানিয়েছেন, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে তারা পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD