Logo

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ২৩ সেনা নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ২৩ সেনা নিহত
ছবি: সংগৃহীত

বেলুচিস্তানের চামান সীমান্তে সংঘর্ষে দুই দিনের ব্যবধানে কমপক্ষে ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য নিউজ রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত তাদের প্রতিবেদনে এমন দাবি করেছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটির বরাতে বলা হয়, গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার পর্যন্ত চামান সীমান্তের জামান সেক্টরে রীতিমতো তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। একটি বিশ্বস্ত সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধবিরতি ভঙ্গ করে প্রথমে আফগান সেনারাই ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।

প্রথমে সীমান্তে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও সংঘর্ষ বাড়তে থাকায় পাকিস্তানি বাহিনী পরে ভারী অস্ত্র মোতায়েন করে। প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলার সময় রকেট লঞ্চার, কামানসহ বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহার করা হয়। এতে তালেবান নিয়ন্ত্রিত তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সূত্রটির দাবি, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতি এড়াতে ‘টার্গেটেড ও নির্ভুল’ অস্ত্র ব্যবহারের চেষ্টা করা হয়। তবে প্রথম দফার হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেও গুলি ছোড়ে। ফলে সেই এলাকাতেও পাকিস্তানের পক্ষ থেকে ভারী অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয় সেনারা।

সূত্র: দ্য নিউজ

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD