Logo

ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে সংবাদ সংগ্রহের সময় শিরিন আবু আকলেহ নামে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরারএক নারী সাংবাদিক গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।ব...

বিজ্ঞাপন

অধিকৃত পশ্চিম তীরে সংবাদ সংগ্রহের সময় শিরিন আবু আকলেহ নামে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরারএক নারী সাংবাদিক গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (১১ মে) জেনিন শহরে তাকে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

আল জাজিরার নিদা ইব্রাহিম বলেন, তার মৃত্যুর পরিস্থিতি স্পষ্ট নয়। তবে ঘটনার ভিডিওতে দেখা যায় আবু আকলেহকে মাথায় গুলি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখন যা জানি তা হলো ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। শিরিন আবু আকলেহ, যিনি জেনিনে সংঘটিত ঘটনাগুলো, বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরের উত্তরে একটি শহরে ইসরায়েলি অভিযানের খবর কভার করছিলেন।

ইব্রাহিম কান্নারত অবস্থায় বলেন, আবু আকলেহ একজন ‘খুব ভালো সাংবাদিক’ ছিলেন, যিনি ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে আল জাজিরার সঙ্গে কাজ করছেন।

বিজ্ঞাপন

সূত্র : আল জাজিরা

ওআ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD