Logo

পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণ, শিশু ও নারীসহ নিহত ১৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪
পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণ, শিশু ও নারীসহ নিহত ১৩
ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে,, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সোলজার বাজার নম্বর-৩ এলাকায় ভবনের প্রথম তলায় বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করতে সব ধরনের সরঞ্জাম ও যথাযথ জনবল ব্যবহার করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে।

বিজ্ঞাপন

উদ্ধারকাজে নিহতদের মধ্যে ১০ বছর বয়সী শিশু নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও একজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আহত অবস্থায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে, এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রাখার পাশাপাশি উদ্ধার অভিযান চলাকালে নিরাপত্তা জোরদার করেছে।

সূত্র: জিও নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD