Logo

রকেট নিক্ষেপ মহড়া দেবে ইরান, বন্ধ থাকবে বিমান চলাচল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪০
রকেট নিক্ষেপ মহড়া দেবে ইরান, বন্ধ থাকবে বিমান চলাচল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার দক্ষিণাঞ্চলে রকেট নিক্ষেপ মহড়া চালাবে। মহড়ার কারণে ওই এলাকায় বিমান চলাচল রোধ করার জন্য ইরান সংশ্লিষ্ট বৈমানিক সংস্থাকে নোটাম অবহিত করেছে।

বিজ্ঞাপন

রয়টার্স বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের ওয়েবসাইটে এ ধরনের নোটিশ প্রকাশিত হয়েছে।

এর আগে এ সপ্তাহে ইরান হরমুজ প্রণালীতে নৌমহড়া পরিচালনা করেছে। আজ বৃহস্পতিবার দেশটি রুশ নৌবাহিনীর সঙ্গে যৌথ নৌমহড়া চালাবে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। তারা ইতিমধ্যেই বিমানবাহী রণতরীসহ অন্যান্য যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

উত্তেজনা কমানোর জন্য গত দুই সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র দুই দফা আলোচনায় বসেছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বুধবার জানিয়েছেন, তারা ইরানের সঙ্গে কূটনৈতিকভাবে সমাধান আনার বিষয়টি ভাবছে নাকি সামরিক পদক্ষেপ নেওয়া হবে— তা এখনও নির্ধারণ হয়নি।

বিজ্ঞাপন

নোটাম হলো এমন একটি নিরাপত্তা বিজ্ঞপ্তি, যা বৈমানিক, বিমানের ক্রু এবং অন্যান্য আকাশসীমা ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রদান করা হয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD