ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

ইসরায়েলের হামলার জবাবে দেশটির দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।
বিজ্ঞাপন
সামরিক সূত্র জানায়, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে জরুরি সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের মোবাইল বার্তার মাধ্যমে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইরান ভয়ংকর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিকভাবে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আকাশপথে হামলা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত ও পাস্তুর এলাকায় সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এসব এলাকার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনও রয়েছে। তবে তার বাসভবন সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পরিস্থিতি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।








