Logo

ইরান ভয়ংকর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১০
ইরান ভয়ংকর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণসজ্জায় সজ্জিত এবং যে কোনো মুহূর্তে বড় সংঘাতের আভাস দেখা দিচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরান-সহ অন্তত পাঁচটি প্রধান শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান ভয়ংকর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

একজন শীর্ষ ইরানি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, হামলার জবাব হবে “অত্যন্ত কঠোর” এবং শত্রুপক্ষ এমন চরম মূল্য কল্পনাও করতে পারবে না।

বিজ্ঞাপন

ইরানের কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ শহরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বিশেষ করে তেহরানের ইউনিভার্সিটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

এই পরিস্থিতি মোকাবিলায় ইরান সরকার পুরো দেশের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশন অফ ইরান-এর মুখপাত্র মাজিদ আখভান মেহের জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে এবং সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে এবং আন্তর্জাতিক মহলের ওপর নিবিড় নজর টানছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD