প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। সফরটি নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিজ্ঞপ্তিটি সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছিল, বিশেষ অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান আয়োজন করা হবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে ঢাকা কিংবা নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়। এর পর বেলা ৩টার দিকে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে জানানো হয়, শুক্রবার প্রকাশিত ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।
ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের প্রচলন রয়েছে। রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে সাধারণত তিন বাহিনীর সমন্বয়ে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
মূল অভ্যর্থনা অনুষ্ঠানের আগে সাধারণত এর একটি পূর্ণাঙ্গ মহড়াও হয়ে থাকে। পাশাপাশি সফররত শীর্ষ নেতার সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ আয়োজনের রীতিও রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় ভারতের রাষ্ট্রপতি ভবনের প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহারের ঘটনাটি অস্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








