তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক সচিব

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল। সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় তিনি তারেক রহমানের সমালোচনা করেন।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানওয়াল সিবাল মন্তব্য করেন, তারেক রহমান এমন একটি পরিস্থিতি তৈরি করছেন, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন হতে পারে।
ভারতের সাবেক এই কূটনীতিক বলেন, তারেক রহমানের ভারত সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করা কঠোর অবস্থান। তার মতে, এ ধরনের পদক্ষেপ কূটনৈতিক প্রক্রিয়ার পরিবর্তে অনমনীয়তার প্রকাশ এবং আলোচনার পথ খোলা রাখা উচিত ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কানওয়াল সিবাল আরও দাবি করেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই ধরনের ভুল করেছিলেন।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছিল। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের পর সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ঢাকা।
বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে দ্রুত প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
দিল্লিতে আমন্ত্রণ
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত মোদি তাকে দুইবার আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রথম আমন্ত্রণটি ঢাকায় তারেক রহমানের সঙ্গে বৈঠকের সময় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা পৌঁছে দেন।
সূত্র: বিজনেস টুডে








