Logo

আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না : তুরস্ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট, ২০২৬, ১২:১২
আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না : তুরস্ক
ছবি: সংগৃহীত

সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় ইসরায়েল। ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল—এমন দাবি করে হামলা চালানো হলেও তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়েই বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন

তুরস্কের অভিযোগ, বিমানঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তবে এ ধরনের কোনো ফাঁদে তুরস্ক পা দেবে না বলে জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদ এড়িয়ে চলার মতো যথেষ্ট অভিজ্ঞতা তুরস্কের রয়েছে। তার লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসরায়েলি হামলায় আবু-জুহুর বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে সেখানে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল গিয়েছিল বলে দাবি করে ইসরায়েল। তবে আঙ্কারা এ দাবি নাকচ করেছে।

সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, তুরস্কের প্রতিনিধি দলটি বিমানঘাঁটির পুনর্গঠন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যেই সেখানে গিয়েছিল।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, তুরস্কের সেনারা ওই ঘাঁটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, উত্তরাঞ্চলের দিকে তুরস্কের সামরিক বাহিনীর অগ্রসর হওয়া ইসরায়েল মেনে নেবে না।

বিজ্ঞাপন

সূত্র: দ্য নিউ আরব

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD