Logo

দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪০
দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে: ইরান
ছবি: সংগৃহীত

যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হামলাকারীদের তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হতে হবে বলেও সতর্ক করেছে তেহরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সকালে চালানো হামলায় দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। এতে প্রতিরক্ষা অবকাঠামোর পাশাপাশি বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করা হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতির পরিপন্থী। ইরান একে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতির প্রেক্ষিতে ইরান তার বৈধ আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করছে এবং প্রয়োজন হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। বিবৃতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানি জনগণ সবসময় সংযম প্রদর্শন করেছে। তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং আগ্রাসনের জবাব হবে দৃঢ়।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD