জাতিসংঘে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রের পথে ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি।
বিজ্ঞাপন
বিমানবন্দরে বিমানে ওঠার আগে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে সম্মান প্রদর্শন করা হয়।
এদিকে ইরানের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হলেও তার মিডিয়া টিমের বেশ কয়েকজন সদস্যকে ভিসা দেওয়া হয়নি। তেহরান এ ঘটনাকে শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে উল্লেখ করেছে।
পেজেশকিয়ানের পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। মার্কিনিদের সঙ্গে ইরান এখনো যুদ্ধে লিপ্ত আছে। ধারণা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যে এ যুদ্ধই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানের প্রেসিডেন্টের মিডিয়া টিমের মহাপরিচালক হাবিবুল্লাহ আব্বাসি বার্তাসংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, যাওয়া-আসাসহ পেজেশকিয়ানের সফরটি মোট পাঁচদিনের হবে।
বিজ্ঞাপন
এছাড়া নিউইয়র্কে অবস্থানকালে পেজেশকিয়ান জাতিসংঘের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন আব্বাসি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পেজেশকিয়ানের মিডিয়া টিমের সদস্যদের ভিসা না দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচল নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। জ্বালানি ও পণ্য সরবরাহের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যকার আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে।
মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্টের বক্তব্যের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। এরপর দ্বিতীয় বিশ্বনেতা হিসেবে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে পর্যায়ক্রমে অন্যান্য দেশের নেতারা সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।
বিজ্ঞাপন
সূত্র: ডিআরএম নিউজ








