পেজেশকিয়ানকে ভিসা দিলেও তার মিডিয়া টিমকে দেয়নি যুক্তরাষ্ট্র

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হলেও তার সঙ্গে থাকা মিডিয়া টিমের সদস্যদের ভিসা দেওয়া হয়নি। ইরানের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
ইরানের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের মহাপরিচালক হাবিবুল্লাহ আব্বাসি দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা মেহর নিউজকে বলেন, মিডিয়া টিমের সদস্যরা সফরে উপস্থিত না থাকলেও পেজেশকিয়ানের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ইরানের জনগণকে জানানো হবে।
তিনি আরও জানিয়েছেন, যাতায়াতের জন্য নির্ধারিত দুই দিনসহ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সফর পাঁচ দিন স্থায়ী হবে। এই সফরে তার সঙ্গে থাকবেন ইরানের প্রেসিডেন্টের দপ্তরের চিফ অব স্টাফ মোহসিন হাজি-মির্জায়ী এবং প্রেসিডেন্সিয়াল প্রটোকল বিভাগের প্রধান সৈয়দ আব্বাস মুসৌভি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, নিউ ইয়র্কে অবস্থানকালে পেজেশকিয়ান জাতিসংঘের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন আব্বাসি।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পেজেশকিয়ানের মিডিয়া টিমকে ভিসা না দেওয়ার খবরটি সামনে এলো। দুই দেশের মধ্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে। এ নিয়ে দুই দেশের আলোচনা বর্তমানে স্থবির রয়েছে বলে ইরানি কর্মকর্তার বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এমন কয়েকটি আঞ্চলিক দেশে পাল্টা হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি








