জাতিসংঘের ওপর মানুষের আস্থা কমে গেছে: আরাগচি

যুদ্ধ, সংঘাত ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংকট নিয়ে আলোচনার এই গুরুত্বপূর্ণ আয়োজনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন বিভিন্ন দেশের নেতারা। এমন সময়ে জাতিসংঘের কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বিজ্ঞাপন
জাতিসংঘ আন্তর্জাতিক আইন ও শান্তি-নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে এবং এর ফলে সংস্থাটির ওপর আস্থা কমে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে নিউইয়র্কে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আরাগচি।
আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘কাপুরুষোচিত যুদ্ধের’ পর নানা ঘটনা ঘটেছে। এর ফলে ইরান এখনো কার্যত যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্কে এসেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
•
বিজ্ঞাপন
আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের অধিকার ও স্বার্থ তুলে ধরাই তার প্রধান লক্ষ্য।
জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনের মূল বিষয় ‘আস্থা পুনঃপ্রতিষ্ঠা’। এ প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, জাতিসংঘের ওপর মানুষের আস্থা কমে গেছে, এমনকি অনেকের ক্ষেত্রে তা পুরোপুরি হারিয়েও গেছে।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরভাবে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কিছু দেশ আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানকে উপেক্ষা করেও নিজেদের ইচ্ছামতো কাজ করছে। এমনকি, নিজেদের ও মিত্রদের জন্য দায়মুক্তির সুযোগও তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।
এর ফলে ইসরায়েল নিজেদের ইচ্ছামতো কাজ করার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে, মানবাধিকার ও মানবিক আইনের পক্ষে কথা বলা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এসব ঘটনায় নীরব রয়েছে বলেও অভিযোগ করেন আরাগচির।
সূত্র: আল-জাজিরা








