Logo

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২৬
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির বার্তা সংস্থা ফার্স এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল সালেম বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া বাহরাইন-এ অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD