Logo

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা: কোথায় আছেন খামেনি?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০২
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা: কোথায় আছেন খামেনি?
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে আলোচনায় রয়েছে, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় অবস্থান করছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, খামেনি বর্তমানে তেহরানে নেই এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে পূর্বঘোষণা ছাড়াই ইরানে হামলা চালানো হয়। তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, এবং হামলার পর ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করে। নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সময় তারা নিরাপদ স্থানে থাকতে পারে।

বিজ্ঞাপন

ইরানি গণমাধ্যম জানায়, হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরসহ তেহরানের কেন্দ্রীয় অংশের কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। হামলার পরই ইরান আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে, ‘শিল্ড অব জুডাহ’ নামের এই অভিযান কয়েক মাস ধরে পরিকল্পিত ছিল এবং এর সময় নির্ধারণ করা হয় কয়েক সপ্তাহ আগে। অভিযান মূলত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মানববিহীন আকাশযানের ঘাঁটিসহ ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী স্থানগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD