Logo

শত্রুরা পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১২
শত্রুরা পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অভিযান অবিরাম চলবে যতক্ষণ না শত্রু চূড়ান্তভাবে পরাজিত হয়। পাশাপাশি তারা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক সম্পদ ইরানি বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

এদিকে সংবাদ সূত্রে বলা হয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব-এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিজ্ঞাপন

এর আগে বাহরাইন- থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল। কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সতর্কতামূলক সাইরেন চালানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি-তেও একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখনো পর্যবেক্ষণাধীন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD