Logo

শান্তি প্রতিষ্ঠাকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছে: রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩০
শান্তি প্রতিষ্ঠাকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছে: রাশিয়া
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে শনিবার হঠাৎ করেই যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুনভাবে উত্তেজনা ছড়িয়েছে।

বিজ্ঞাপন

ইরান এই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনবার বৈঠক করে যুদ্ধবিরোধী উদ্যোগ নিয়েছিল। আগামী সপ্তাহেও আলোচনার পরিকল্পনা ছিল। কিন্তু আলোচনা চলাকালীন হামলা চালানোয় রাশিয়া তীব্র নিন্দা জানিয়েছে।

দেশটির শক্তিশালী নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার আড়ালে হামলার পরিকল্পনা করেছিল। তিনি মন্তব্য করেছেন, “ইরানের সঙ্গে হওয়া আলোচনা মূলত প্রতারণামূলক ছিল। হামলা তারই প্রমাণ।”

বিজ্ঞাপন

মেদভেদেভ আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “শান্তি স্থাপনকারী” রূপের আড়ালে তার প্রকৃত চেহারা প্রকাশ করেছেন। ইরানের সঙ্গে সব আলোচনা ছিল একটি কৌশলগত প্রহসন, এবং যুক্তরাষ্ট্র আসলে আলোচনায় অংশ নিতে চায়নি।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD