ইরানে মেয়েদের স্কুলে হামলা, নিহত অন্তত ৪০ শিক্ষার্থী

ইরানের হোরমোজগান প্রদেশের মিনাব এলাকায় একটি মেয়েদের স্কুলে বিমান হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।
বিজ্ঞাপন
শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায় বলে খবরে বলা হয়েছে। ফার্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্কুলে চালানো ওই হামলায় প্রথমে পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়ায়।
মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা
বিজ্ঞাপন
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে।
ফারস নিউজ বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।
বিজ্ঞাপন
আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
অন্যদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
সূত্র: ফার্স নিউজ








