নিরাপদ আছেন ইরানের প্রেসিডেন্ট ও আয়াতুল্লাহ আলী খামেনি

ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। এ খবরের পর তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়।
বিজ্ঞাপন
তবে বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সুস্থ ও নিরাপদ আছেন।
এদিকে ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই তথ্য তুলে ধরে আরও কয়েকটি ইরানি সংবাদমাধ্যমও প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে আকস্মিক হামলা চালানোর কথা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনও নিশ্চিত করে। পরবর্তীতে ফার্স আরও জানায়, তেহরানের কেশভারদুস্ত ও পাস্তুর জেলায় সাতটি ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। ওই এলাকাগুলোর মধ্যেই সর্বোচ্চ নেতা খামেনির বাসভবন অবস্থিত। তবে তার বাসভবন সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, তা এখনো নিশ্চিত হয়নি।








