Logo

উত্তর ইসরায়েলের নয়তলা ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫৩
উত্তর ইসরায়েলের নয়তলা ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত
ছবি: সংগৃহীত

উত্তর ইসরায়েলের একটি নয়তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এতে অন্তত একজন ব্যক্তি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

চ্যানেল-১২-এর তথ্য অনুযায়ী, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশের আঘাতে ওই ব্যক্তি সামান্য আহত হন। হামলায় ভবনের একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা উত্তরাঞ্চলে প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে।

বিজ্ঞাপন

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করেছে তেহরান। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।

এদিকে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে প্রথমে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়।

বিজ্ঞাপন

কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে।

এছাড়া কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। সেখানে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD