Logo

খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ০২:২১
খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে—এমন দাবি করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা।

বিজ্ঞাপন

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল চ্যানেল-১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তিনি তার প্রাসাদ চত্বরে প্রাণ হারান এবং সেখান থেকেই উদ্ধারকারীরা মরদেহ উদ্ধার করে।

শনিবার সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। এতে দেখা গেছে খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তবে ইরান তার মৃত্যুর তথ্য অস্বীকার করেছে। দেশটি বলেছে শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে সবাইকে জাগ্রত থাকতে হবে।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম লিডার খামেনি দুজন ভালো আছেন। এছাড়া সরকারও বেশ ভালোভাবে চলছে বলে উল্লেখ করেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর কিছুক্ষণ আগে জানান তাদের কাছে আসা তথ্য ইঙ্গিত করছে খামেনি প্রাণ হারিয়েছেন। এর কিছুক্ষণ পর বাঘেরি এ তথ্য জানান। তবে তারও কিছু সময় পর রয়টার্সকে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, খামেনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD