ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১

ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি মেয়েদের স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। এছাড়া আরও ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকস্মিক হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তুতে ছিলেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, একাধিক মন্ত্রী এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। পাশাপাশি বিভিন্ন বেসামরিক অবকাঠামোতেও আঘাত হানা হয়।
মিনাব শহরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহ জানিয়েছেন, ইসরায়েল সরাসরি স্কুলটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ঘটনার সময় স্কুলে ১৭০-এর বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
এখনো অন্যান্য এলাকায় হতাহতের পূর্ণ পরিসংখ্যান পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা








