Logo

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২১
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে আমিরাত, কাতার ও বাহরাইনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র এবং গোলাবর্ষণ চালাচ্ছে। এর মধ্যে আবুধাবি, মানামা ও দোহায় নতুন বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম এএফপি-র প্রতিবেদকরা মানামায় কমপক্ষে দুইটি বিস্ফোরণ শুনেছেন। কাতারের সাংবাদিকরাও নতুন বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। আবুধাবির বাসিন্দারাও বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন।

এই হামলার ধারা চলতে থাকায় স্থানীয় জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছু এলাকায় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মূলত মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে।

প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়।

বিজ্ঞাপন

এছাড়া কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আল জাজিরা আরবি-র সাংবাদিকরা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে রয়টার্স জানিয়েছে।

সূত্র: এএফপি

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD