Logo

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে নিহত ১, আহত ১২১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১২:১১
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে নিহত ১, আহত ১২১
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত একজন নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন নারী। আহতদের বেশিরভাগের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ছোড়া ক্ষেপণাস্ত্রের বড় অংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হচ্ছে। তবে সবগুলো ঠেকানো সম্ভব হচ্ছে না। প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানায় হতাহতের এসব ঘটনা ঘটেছে।

নিহত ও আহতদের সবাই তেল আবিব, বেইত শেমেষ এবং পশ্চিম জেরুজালেম এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের আবাসিক এলাকা লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে সেখান থেকে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD